ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ

দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগে জনবল নিয়োগের লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি সার্ভিস অ্যাম্বাসেডর বা ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা এরই মধ্যে আবেদন করতে পারছেন এবং আবেদনের সুযোগ থাকছে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

পদের বিবরণ ও যোগ্যতা

  • পদের নাম: সার্ভিস অ্যাম্বাসেডর (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
  • অন্যান্য দক্ষতা: কম্পিউটার চালনায় পারদর্শিতা, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে সক্ষমতা এবং অনলাইন প্ল্যাটফর্মের ওপর ধারণা থাকতে হবে। ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকাকে বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য করা হবে।

চাকরির শর্তাবলি ও সুযোগ-সুবিধা

  • চাকরির ধরন: ফুলটাইম এবং অফিসভিত্তিক।
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
  • কর্মস্থল: দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • বেতন: মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩১,০০০ টাকা।
  • অন্যান্য সুবিধা: ব্যাংকের নিজস্ব ম্যানেজমেন্ট পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের ক্যারিয়ার পোর্টাল বা নির্ধারিত লিংকে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরির আরও তথ্য: আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১৬ সেপ্টেম্বর ২০২৬।