বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নিয়ন্ত্রণাধীন চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন স্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২০ জন প্রার্থীকে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। সরাসরি বা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
পদের নাম, সংখ্যা, যোগ্যতা ও বেতন
- মেডিক্যাল অফিসার: পদসংখ্যা ৭টি। যোগ্যতা এমবিবিএস ডিগ্রি ও বিএমডিসি রেজিস্ট্রেশনপ্রাপ্ত। বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা। বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর।
- মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট: পদসংখ্যা ৪টি। যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোর্স উত্তীর্ণ। বেতন স্কেল ১১,৩০০–২৭,৩০০ টাকা।
- অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনোলজিস্ট (প্যাথলজি): পদসংখ্যা ২টি। যোগ্যতা তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি (ল্যাব) অথবা এইচএসসি পাসসহ ডায়াগনস্টিক ল্যাবে তিন বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল ১২,৫০০–৩০,২৩০ টাকা (এইচএসসি পাসের ক্ষেত্রে ৯,৩০০–২২,৪৯০ টাকা)।
- অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট: পদসংখ্যা ১টি। যোগ্যতা ফার্মেসিতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা। বেতন স্কেল ১০,২০০–২৪,৬৮০ টাকা।
- ক্লিনার: পদসংখ্যা ৬টি। যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। বেতন স্কেল ৮,২৫০–২০,০১০ টাকা।
আবেদন প্রক্রিয়া ও ফি
আগ্রহী প্রার্থীদের বেপজার ওয়েবসাইট (www.bepza.gov.bd) থেকে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণ করতে হবে। আবেদনের সঙ্গে ১ নম্বর পদের জন্য ২০০ টাকা, ২ থেকে ৪ নম্বর পদের জন্য ১৫০ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫০ টাকার অফেরতযোগ্য পে–অর্ডার জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র ও ঠিকানা
আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি ও তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম ও নিজ জেলা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চিফ মেডিক্যাল অফিসার, চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম ইপিজেড।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির আরও তথ্য: প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বেতন কত হবে নতুন বেতনকাঠামোয়।

