চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনের দায়ে কথিত সাংবাদিকের কারাদণ্ড
চুয়াডাঙ্গা সদর উপজেলার চারমাইল এলাকায় ইয়াবা সেবনের অভিযোগে মাসুরা খাতুন টুনি (৩০) নামে এক কথিত সাংবাদিককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বুধবার রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ এই দণ্ডাদেশ দেন।
কন্টেন্ট: সংগৃহীত

