জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের অংশ হিসেবে মঙ্গলবার শহরের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও জোরালো সহযোগিতা কামনা করেছেন।

