নুসরাত ফাতেহ আলী খানের স্মরণে ‘ইয়াদে নুসরাত’

কিংবদন্তি কাওয়াল উস্তাদ নুসরাত ফাতেহ আলী খানের জন্মদিন উপলক্ষে আগামী ৮ই অক্টোবর রাজধানীর বনানীর ‘যাত্রা বিরতি’তে আয়োজন করা হয়েছে বিশেষ কাওয়ালি অনুষ্ঠান ‘ইয়াদে নুসরাত’। নূর ইভেন্টসের উদ্যোগে এবং সুমি নূরের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে নুসরাত ফাতেহ আলী খানের কালজয়ী কাওয়ালি ও সুফি সংগীত পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘সুকূন দ্য সুফি সোল’। ১৩ই অক্টোবর উস্তাদের জন্মদিনকে ঘিরে এই বিশেষ আয়োজনে শ্রোতাদের জন্য থাকছে সুফি সংগীতের এক মুগ্ধকর পরিবেশনা। অনুষ্ঠানটি বাস্তবায়নে রয়েছে সুমি নূরের উদ্যোগ ও পরিকল্পনা।

২০২৩ সালে যাত্রা শুরুর পর সুকূন দ্য সুফি সোল ব্যান্ডটি ২০শে মে ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম জোরদার করে। সাদ শাহ ও শিমুল সাহার হাত ধরে প্রতিষ্ঠিত এই ব্যান্ডের বর্তমান দলে রয়েছেন সাতজন মিউজিশিয়ান ও দুইজন ব্যাক ভোকালিস্ট। ২০২৫ সালে ধারাবাহিকভাবে বিভিন্ন কাওয়ালি অনুষ্ঠানে সংগীত পরিবেশনের মাধ্যমে ব্যান্ডটি শ্রোতামহলে নিজেদের আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার নুসরাত ফাতেহ আলী খানের স্মরণে আয়োজিত এই বিশেষ পরিবেশনায় অংশ নিতে যাচ্ছে তারা। বর্তমানে সুকূন দ্য সুফি সোলে রয়েছেন মোট ৭ জন মিউজিশিয়ান ও ২ জন ব্যাক ভোকালিস্ট।