পাকিস্তানে কঠোর কৃচ্ছ্রসাধন: বিয়েতে এক পদ, সরকারি ব্যয় সংকোচন

বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি বাজারের অস্থিতিশীলতায় সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলায় পাকিস্তান সরকার কঠোর কৃচ্ছ্রসাধনের পথ বেছে নিয়েছে। নতুন সিদ্ধান্তের অংশ হিসেবে সরকারি পর্যায়ে ব্যয় সংকোচন এবং জ্বালানি সাশ্রয়ে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্তটি হলো, বিয়ের অনুষ্ঠানে এক পদের বেশি খাবার পরিবেশন করা যাবে না।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে জানানো হয়েছে, আগামী তিন মাসের জন্য সরকারি গাড়িতে জ্বালানি সরবরাহ ৫০ শতাংশ কমিয়ে আনা হবে। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের জন্য নির্ধারিত বাজেটে কর্মী-সংশ্লিষ্ট নয় এমন ব্যয় ৫ শতাংশ ছাঁটাই করা হয়েছে। নতুন নীতিমালায় আইটি সরঞ্জাম ছাড়া যেকোনো টেকসই পণ্য সরকারিভাবে কেনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি আগামী তিন মাস সব ধরনের সরকারি বিদেশ সফর ও ভ্রমণ বাতিল করা হয়েছে, এমনকি যেসব সফর বাধ্যতামূলক ছিল তাও এর অন্তর্ভুক্ত। তবে বৃত্তির জন্য করা সফরগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সরকারি কর্মকর্তাদের যেকোনো বৈঠকের ক্ষেত্রে সরাসরি উপস্থিত না হয়ে টেলিকনফারেন্সের সহায়তা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে মার্চ মাসেও ইসলামাবাদে অনুরূপ কৃচ্ছ্রসাধন নীতি গ্রহণ করা হয়েছিল। সেই সময় জ্বালানি বাঁচাতে দুই সপ্তাহের জন্য স্কুল বন্ধ এবং সরকারি দপ্তরে কর্মীদের বাড়ি থেকে কাজ করতে উৎসাহিত করা হয়েছিল। এবার পাকিস্তান গ্যাস ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি আমদানিনির্ভর জ্বালানির ক্রমবর্ধমান দামের চাপে পড়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় এই সংকট আরও প্রকট হয়েছে।

এদিকে, পাকিস্তানে জ্বালানির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার পেট্রলের দাম লিটার প্রতি ৪.১০ রুপি বাড়িয়ে ৩৮৪.৩৪ রুপি এবং হাইস্পিড ডিজেলের দাম ৬.৪১ রুপি বাড়িয়ে ৪১৫.৮৩ রুপি করা হয়েছে। এই মূল্যবৃদ্ধির প্রভাব সাধারণ মানুষের ওপর থেকে কমাতে জ্বালানি সহায়তা কর্মসূচির আওতায় বিশেষ ভর্তুকি ঘোষণা করেছেন জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক। বুধবার থেকে কার্যকর হওয়া এই নীতি অনুযায়ী, মোটরসাইকেল, রিকশা এবং ছোট গাড়ির মালিকরা প্রতি লিটার জ্বালানিতে প্রায় ৩৬ পয়সা সমপরিমাণ অর্থাৎ ১০০ পাকিস্তানি রুপি পর্যন্ত ভর্তুকি সুবিধা পাবেন। তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে মাসিক ব্যবহারের একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। হরমুজ প্রণালি ও লোহিত সাগরে সরবরাহ ব্যবস্থা নিয়ে বৈশ্বিক দুশ্চিন্তা পাকিস্তানের অর্থনীতির ওপর বাড়তি চাপের সৃষ্টি করেছে, যা মোকাবিলায় সরকার এই কঠোর পদক্ষেপগুলো নিতে বাধ্য হয়েছে। চাকরির আরও তথ্য: ইরান, ইউক্রেন, ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চলে যুদ্ধের উত্তাপ সারাবিশ্বে। চাকরির আরও তথ্য: বিশেষ করে তার মধ্যে বিয়ে বাড়িতে এক পদের বেশি রান্না করা যাবে না- এটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। চাকরির আরও তথ্য: সরকারি গাড়ির জন্য জ্বালানি বরাদ্দ কমানো, সরকারি কাজে নতুন গাড়ি কেনা নিষিদ্ধ করা, কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা এবং সরকারি নৈশভোজ বন্ধের সিদ্ধান্তও রয়েছে। চাকরির আরও তথ্য: এ বছরে দ্বিতীয় দফায় নেয়া এসব কৃচ্ছ্রসাধনমূলক বিধিনিষেধের আওতায় তথ্যপ্রযুক্তি সরঞ্জাম ছাড়া অন্যান্য টেকসই পণ্য সরকারিভাবে কেনাও নিষিদ্ধ করা হয়েছে। চাকরির আরও তথ্য: জ্বালানি ব্যবহার ও সরকারি ব্যয় কমানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এই নির্দেশনা দেয়া হয়েছে। চাকরির আরও তথ্য: এ ছাড়া দেশজুড়ে বিয়েসংক্রান্ত সব অনুষ্ঠান ও আয়োজনে শুধু একটি পদ পরিবেশন করার নির্দেশ দিয়েছে সরকার।