বরিশাল ডিআইজি কার্যালয়ে জোড়া কালনাগিনী উদ্ধার

বরিশাল বিভাগীয় ডিআইজি কার্যালয়ের একটি কক্ষ থেকে এক জোড়া মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা টানা সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে সাপ দুটিকে উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত সাপ দুটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

গত রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। প্রথমে কক্ষের ছাদের পার্টিশন ভেঙে এবং পরবর্তীতে দেয়াল ভেঙে সাপ দুটিকে খুঁজে বের করার চেষ্টা চালানো হয়। দীর্ঘ অনুসন্ধানের পর দেয়ালের ফাঁকে লুকিয়ে থাকা এক জোড়া কালনাগিনী সাপকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

কন্টেন্ট: সংগৃহীত