বাসে ওঠার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাইমিনুল লাপাত্তা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের ছাত্র মো. মোহাইমিনুল ইসলাম হঠাৎ নিখোঁজ হয়েছেন। রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৮ মিনিটে মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিআরটিসি বাসে চড়েন তিনি। তবে এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ মোহাইমিনুল ইসলাম জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি এলাকার বাসিন্দা।

হলের রুমে সুইসাইড নোট উদ্ধার

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাইমিনুলের হলের নিজস্ব কক্ষে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। একইসাথে দ্রুত আইনি পদক্ষেপ ও অনুসন্ধানের জন্য ঢাকা জেলার পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়েছে।

যোগাযোগের অনুরোধ

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেতে সকলের সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে ওই নোটে বিভাগের অবহেলার বিষয় উল্লেখ থাকায় ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

  • প্রক্টর: ০১৭১৪০১২৩১৫
  • নিরাপত্তা কর্মকর্তা: ০১৭১২৬৭৪৫৫৭