রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে নিজের বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগামীকাল শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক গিয়েছিলেন স্পিকার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল। তবে সরকারের উচ্চ পর্যায়ের অনুরোধে তিনি নির্ধারিত সময়ের দুই দিন আগেই ফিরে আসছেন। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত বিভিন্ন আলোচনার প্রেক্ষাপটে স্পিকারকে দ্রুত ফেরার অনুরোধ করা হয়েছে। শুক্রবার তিনি দেশে ফেরার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Photo | Source: Jugantor

