সাহিত্যে নোবেল: বাজিকরদের তালিকায় এগিয়ে অ্যান কার্সন ও কান

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ২০২৬ সালের সাহিত্যে নোবেল বিজয়ীর নাম আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক বেটিং সংস্থা ল্যাডব্রোকসের তথ্য অনুযায়ী, এবার পুরস্কার পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন কানাডীয় কবি অ্যান কার্সন এবং চীনের কথাসাহিত্যিক কান শুয়ে। তাদের উভয়ের জয়ের সম্ভাবনা ১০/১ বলে ধরে নেওয়া হচ্ছে। ৭৬ বছর বয়সী অ্যান কার্সন তার কবিতা ও গদ্যের অনন্য মিশ্রণের লেখনী রীতির জন্য বিশ্বজুড়ে সমাদৃত, যার অন্যতম সফল কাজ ১৯৯৮ সালে প্রকাশিত পদ্য-উপন্যাস ‘অটোবায়োগ্রাফি অব রেড’। কারা রয়েছেন বিশ্বের সবচেয়ে সম্মানজনক সাহিত্য পুরস্কার প্রাপ্তির লড়াইয়ে বাজিকরদের তালিকার শীর্ষে।

অন্যদিকে, ৭৩ বছর বয়সী চীনা লেখক কান শুয়ে, যার প্রকৃত নাম দেং শিয়াওহুয়া, গত কয়েক বছর ধরেই নোবেল পুরস্কারের সম্ভাব্য শীর্ষ তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছেন। পাশাপাশি দীর্ঘকাল ধরেই পাঠকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা জাপানি কথাসাহিত্যিক হারুকি মুরাকামি রয়েছেন তালিকার পরের অবস্থানে। ‘নরওয়েজিয়ান উড’ ও ‘কাফকা অন দ্য শোর’-এর মতো বিশ্বখ্যাত উপন্যাসের স্রষ্টা মুরাকামির জয়ের সম্ভাবনা ১৪/১। এছাড়া ১৬/১ সম্ভাবনা নিয়ে তালিকায় অস্ট্রেলিয়ার জেরাল্ড মুরনেন এবং মার্কিন উত্তরাধুনিক ঔপন্যাসিক টমাস পিনচনের নামও উঠে এসেছে। শীর্ষ দুই প্রার্থীর পরই প্রতিবছরের মতোই এবারও আছেন জাপানের বিখ্যাত কথাসাহিত্যিক হারুকি মুরাকামি।

তালিকায় থাকা অন্যান্য সম্ভাব্য সাহিত্যিকদের মধ্যে রয়েছেন কানাডার মার্গারেট অ্যাটউড, মেক্সিকোর ক্রিস্তিনা রিভেরা গারজা, স্পেনের এনরিকে ভিলা-মাতাস, জ্যামাইকা কিনকেড, লিডিয়া হর্হে, লিউডমিলা উলিৎস্কায়া এবং মিশেল ওয়েলবেক। এছাড়াও কার্ল ওভে ক্নসগার্ড, মাইকেল ওনডাচে, মিরচা কার্তারেস্কু এবং সালমান রুশদির নামও আলোচনায় রয়েছে। আজ বাংলাদেশ সময় বিকাল ৫টায় সুইডিশ একাডেমি আনুষ্ঠানিকভাবে এবারের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করবে। উল্লেখ্য, গত বছর হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই সাহিত্যে নোবেল জিতেছিলেন। এর আগের বছরগুলোতে দক্ষিণ কোরিয়ার হান কাং, নরওয়ের ইয়োন ফসে এবং ফ্রান্সের অ্যানি এরনো এই সম্মাননা অর্জন করেছিলেন।