সুশান্তের ময়নাতদন্ত নিয়ে চাঞ্চল্যকর দাবি বোনের

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ছয় বছর পর তার ময়নাতদন্ত প্রক্রিয়া নিয়ে নতুন দাবি তুলেছেন তার বোন শ্বেতা সিং কীর্তি। সম্প্রতি সুশান্তের ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে আলাপ হয়েছে জানিয়ে তিনি দাবি করেন, অভিনেতার মৃত্যুতে বন্দুকের ব্যবহার হয়েছিল।

শ্বেতার ভাষ্যমতে, চিকিৎসকের কাছে তিনি শুনেছেন যে সুশান্তের পা ভাঙা ছিল এবং শরীরে ছিল নির্যাতনের চিহ্ন। এমনকি তার চোখেও আঘাতের দাগ ছিল। ২০২০ সালের ১৪ই জুন সুশান্তের মৃত্যুর পর থেকে বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ে তদন্ত চললেও, বোনের এই নতুন দাবিতে অভিনেতার মৃত্যু রহস্য ফের আলোচনার কেন্দ্রে চলে এল।