২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারে নামছেন তারেক রহমান

By OurDesh ~ January 10, 2026 ~ 1 min read

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভোটের মাঠে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় রীতি অনুযায়ী, তার প্রচারণার সূচনা হবে সিলেট থেকেই।

দলীয় সূত্র জানায়, সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি কার্যক্রম শুরু করবেন। অতীতেও বিএনপির শীর্ষ নেতারা সিলেট থেকেই প্রচার শুরু করে আসছেন।

দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই, ৩০ ডিসেম্বর, তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। শোকের সেই সময় পেরিয়ে ১০ দিন পর শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭—এই দুই আসন থেকে প্রার্থী হয়েছেন।

প্রচারণা শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। তাই স্বাভাবিকভাবেই ২২ জানুয়ারি থেকে আমাদের পরিকল্পনা নিয়ে আমরা জনগণের কাছে যাব।

X

Stay tuned

Subscribe to our newsletter for updates, tutorials, and stories.