ইরানকে চাপে রাখতে নতুন কৌশল খুঁজছে মার্কিন সামরিক বাহিনী

ইরানকে কঠোর চাপে রাখা এবং দেশটির ওপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নতুন ও সৃজনশীল উপায় খুঁজছে মার্কিন সেনাবাহিনী। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাদের বিশ্লেষকদের কাছে ব্যতিক্রমী এবং প্রচলিত ধারার বাইরের পরিকল্পনা বা আইডিয়া চাওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, গত বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) গোয়েন্দা শাখার এক কর্মকর্তা সামরিক বিশ্লেষকদের একটি বড় গ্রুপে একটি বার্তা পাঠান। ওই বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, তারা ইরানের ওপর চাপ সৃষ্টি এবং দেশটিকে শাস্তি দেওয়ার জন্য এমন সব উপায় খুঁজছেন যা সৃজনশীল এবং প্রচলিত কৌশলের বাইরে।

এছাড়া আরও একটি সূত্রের তথ্য অনুযায়ী, গত সপ্তাহের দিকে মার্কিন সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইরানের বিরুদ্ধে কী ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে নতুন ধারণা ও প্রস্তাব চেয়ে একটি বার্তা প্রেরণ করেন।