দিল্লিতে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের বিষয়ে নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে জানিয়েছেন, শেখ হাসিনার ওই বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পর্ক বা সমর্থন নেই।
মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও বলেন, যে সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার নিজস্ব উদ্যোগ।
তিনি আরও উল্লেখ করেন, ওই অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান সরকার বা সার্বিক পরিস্থিতি নিয়ে যেসব বক্তব্য বা মতামত তুলে ধরা হয়েছে, সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সমর্থন নেই।
কন্টেন্ট: সংগৃহীত

