দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হার, বাংলাদেশ ‘এ’ দলে ৬ পরিবর্তন

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল ইনিংস এবং ৪১৩ রানে হেরেছে। দুই ইনিংসে নাইম শেখ, মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেনরা চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েন। এমন হতাশাজনক হারের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্কোয়াডে ৬টি বড় পরিবর্তন এনেছে। দল থেকে বাদ পড়েছেন শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, এনামুল হক বিজয়, ইকবাল হোসেন ইমন ও কালাম সিদ্দিকী অলিন।

পরবর্তী সূচি ও দল

দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি শুরু হবে ৩০ আগস্ট, পচেফস্ট্রুমে। এরপর ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও প্রোটিয়া ‘এ’ দল। ম্যাচগুলো হবে ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেফস্ট্রুমে। দ্বিতীয় চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল: নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, হাসান মুরাদ, নাঈম হাসান, আল ফাহাদ, রেজাউর রহমান রাজা, জাকের আলি অনিক, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন।