নিয়োগের বিস্তারিত তথ্য
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিচে বিভিন্ন পদের তথ্য দেওয়া হলো
পদের বিবরণ ও বেতন স্কেল
- রেজিস্ট্রার: গ্রেড-৩, বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
- পরিচালক: (পদসংখ্যা ও বেতন সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন)।
- পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার): গ্রেড-৭, বেতন স্কেল ২৯,০০০-৬৩,৪১০ টাকা।
- ল্যাব অ্যাসিস্ট্যান্ট: পদসংখ্যা ২, গ্রেড-১৩, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
- গাড়িচালক: গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- অফিস সহায়ক: পদসংখ্যা ৪, গ্রেড-২০, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের jobs.cstu.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শেষ সময় ১ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। আবেদন শেষে প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ১ থেকে ৪ নম্বর পদের জন্য ৭ সেট এবং ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ৫ সেট আবেদনপত্র জমা দিতে হবে।
হার্ড কপি ৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টার মধ্যে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে রেজিস্ট্রারের কার্যালয়ে পৌঁছাতে হবে। ঠিকানা: রেজিস্ট্রার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী ক্যাম্পাস, হোল্ডিং নং-০৯৩৭-০২, খলিশাডুলি, ওয়াপদা গেইট, কুমিল্লা রোড, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০।
আবেদন ফি
১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৫ ও ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা। এছাড়া সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
বিশেষ নির্দেশনা
উল্লেখ্য যে, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আগের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যেসব প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল, তাঁদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির আরও তথ্য: সিনিয়র অফিসারের ৯০৩ পদ, এমসিকিউর প্রস্তুতিতে যে যে কৌশল অবলম্বন করা যেতে পারে।
- চাকরির আরও তথ্য: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে অ্যাকাউন্টিংয়ে বিশেষ কোর্স, যাঁরা অ্যাকাউন্টিংয়ের পেশাজীবী নন তাঁদের জন্য।
- চাকরির আরও তথ্য: সিভিতে যেসব দক্ষতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা ৪২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

