আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে নিয়োগ, আবেদন চলছে

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শূন্যপদগুলোতে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। প্রতিষ্ঠানটি দুটি ভিন্ন পদে সর্বমোট ৬২ জন কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগের পদ ও বেতনের তথ্য

  • সিস্টেম ম্যানেজার: পদ সংখ্যা ১টি, বেতন স্কেল ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা (তৃতীয় গ্রেড)।
  • প্রিন্সিপাল অফিসার: পদ সংখ্যা ৬১টি, বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা (ষষ্ঠ গ্রেড)।
  • নিয়োগপ্রাপ্তরা মূল বেতনের পাশাপাশি ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

আবেদনের যোগ্যতা

সিস্টেম ম্যানেজার পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, সিএসই, ট্রিপল ই বা আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট বা সমপর্যায়ের পদে অন্তত চার বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন। আন্তর্জাতিক জার্নালে অন্তত দুটি প্রকাশনা থাকলে তা বিশেষ যোগ্যতা হিসেবে গণ্য হবে। দুটি পদের মধ্যে সিস্টেম ম্যানেজার পদে একজন এবং প্রিন্সিপাল অফিসার পদে ৬১ জন নিয়োগ দেওয়া হবে।

প্রিন্সিপাল অফিসার পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার হিসেবে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। উভয় পদের ক্ষেত্রে শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়।

বয়সসীমা ও আবেদনের নিয়ম

  • বয়সসীমা: ১ জুন ২০২৬ তারিখে সিস্টেম ম্যানেজার পদের প্রার্থীদের বয়স ২১ থেকে ৪৫ বছর এবং প্রিন্সিপাল অফিসার পদের ক্ষেত্রে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
  • আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
  • আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা পরিশোধ করতে হবে।
  • আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
  • ফি জমা: আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২৭ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • বিটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে আবেদন, বাংলা ও ইংরেজি সংবাদ পাঠের সুযোগ।
  • নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: ২৪টি যোগ্যতা থাকলেই পাবেন পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা।