নিবার সকালে একটি মর্মান্তিক ঘটনায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগলকে উদ্ধার করতে গিয়ে চারজনের প্রাণহানি ঘটেছে। এই হৃদয়বিদারক ঘটনায় গ্রাব্রিয়েল নকরেকসহ মোট চারজন ব্যক্তি প্রাণ হারান।
জানা গেছে, প্রথমে একটি ছাগল পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়। ছাগলটিকে বাঁচানোর জন্য গ্রাব্রিয়েল নকরেক প্রথমে ট্যাংকের ভেতরে নামেন। দীর্ঘ সময় ধরে তার কোনো সাড়া না পাওয়ায়, তাকে উদ্ধার করার উদ্দেশ্যে একে একে আরও তিনজন ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত, তাদের কেউই আর বাইরে ফিরে আসতে পারেননি এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
