সিলেটের বহুল আলোচিত এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
রায় অনুযায়ী, অপরাধে জড়িত থাকার দায়ে একজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি অন্য তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। তবে এই মামলায় অভিযুক্ত অপর চারজনকে খালাস দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

