ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং শিক্ষার্থীদের টানা আন্দোলনের চাপের মুখে পড়ে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দিল্লির যন্তর মন্তরে গত এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ চালিয়ে আসছিলেন আন্দোলনকারীরা। তাদের দাবির তালিকায় শীর্ষে ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে আয়োজিত আগের বৈঠকগুলো মূলত এই পদত্যাগের দাবিতেই অচলাবস্থার মুখে পড়েছিল।
সংগঠনটি সরকারের সঙ্গে আলোচনায় বসার আগে তাদের অবস্থান পরিষ্কার করে জানিয়েছিল যে, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করা না হলে কোনো ধরনের সমঝোতা বা আলোচনা সম্ভব নয়। সরকারের সঙ্গে সিজেপি-র তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে সেই বৈঠকের কয়েক ঘণ্টা আগেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের এই ঘোষণা এলো।

