আদালতে রামিসার মা-বাবার সাক্ষ্য
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় তার বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভীন আক্তার আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য দিতে গিয়ে মেয়ের মরদেহ উদ্ধারের বর্ণনা দিতে গিয়ে বাবা আব্দুল হান্নান মোল্লা আবেগাপ্লুত হয়ে পড়েন। অসুস্থ বোধ করায় আদালতের অনুমতি নিয়ে বসে তিনি সাক্ষ্য দেন।
মঙ্গলবার (২ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণের সময় রামিসার বাবা এই লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন।
