২০২৬ বিশ্বকাপ: মেসি-আলভারেজসহ আর্জেন্টিনার ২৬ সদস্যের জার্সি নম্বর ঘোষণা

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় দলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। এই দল ঘোষণার পাশাপাশি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের খেলোয়াড়দের জার্সি নম্বরও প্রকাশ করা হয়েছে। কাতার বিশ্বকাপের দলে থাকা ১৭ জন খেলোয়াড় এবারও স্কোয়াডে জায়গা পেয়েছেন। তাদের সঙ্গে নিকো পাজ এবং জুলিয়ানো সিমেওনের মতো তরুণ প্রতিভারাও যুক্ত হয়েছেন।

বরাবরের মতোই দলের ১০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন অধিনায়ক লিওনেল মেসি। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে তিনি এই আইকনিক নম্বর পরে খেলছেন, যা পরবর্তী সব বিশ্বকাপেই তার সঙ্গী ছিল।

আনহেল দি মারিয়ার অবসরের পর তার বিখ্যাত ১১ নম্বর জার্সি এবার পেয়েছেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। গোলপোস্টের নির্ভরযোগ্য প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ খেলবেন ২৩ নম্বর জার্সিতে, আর তরুণ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে দেওয়া হয়েছে ৯ নম্বর জার্সি।

পুরো জার্সি নম্বর তালিকা নিচে দেওয়া হলো:

  • ১: হুয়ান মুসো
  • ২: লেওনার্দো বালের্দি
  • ৩: নিকোলাস তাগলিয়াফিকো
  • ৪: গনসালো মন্তিয়েল
  • ৫: লিয়ান্দ্রো পারেদেস
  • ৬: লিসান্দ্রো মার্টিনেজ
  • ৭: রদ্রিগো দি পল
  • ৮: ভ্যালেন্তিন বার্কো
  • ৯: হুলিয়ান আলভারেজ
  • ১০: লিওনেল মেসি
  • ১১: জিওভানি লো সেলসো
  • ১২: জেরোনিমো রুলি
  • ১৩: ক্রিস্তিয়ান রোমেরো
  • ১৪: এক্সেকিয়েল পালাসিওস
  • ১৫: নিকোলাস গনসালেস
  • ১৬: থিয়াগো আলমাদা
  • ১৭: জুলিয়ানো সিমেওনে
  • ১৮: নিকো পাজ
  • ১৯: নিকোলাস ওতামেন্দি
  • ২০: আলেক্সিস ম্যাক অ্যালিস্টার
  • ২১: হোসে ম্যানুয়েল লোপেজ
  • ২২: লাওতারো মার্টিনেজ
  • ২৩: এমিলিয়ানো মার্টিনেজ
  • ২৪: এনজো ফার্নান্দেজ
  • ২৫: ফাকুন্দো মেদিনা
  • ২৬: নাহুয়েল মোলিনা