আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে কোন ক্লাব থেকে কতজন

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে ক্লাবভিত্তিক খেলোয়াড়

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা তাদের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে। কোচ লিওনেল স্কালোনির এই ঘোষিত স্কোয়াডে ইউরোপের শীর্ষ লিগে খেলা ফুটবলারদের প্রাধান্য দেওয়া হয়েছে। অভিজ্ঞতা এবং বড় মঞ্চে খেলার অভ্যাসকে গুরুত্ব দিয়ে দল গঠন করেছেন তিনি।

আর্জেন্টিনার এই দলে সবচেয়ে বেশি খেলোয়াড় স্থান পেয়েছেন স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ থেকে। এই ক্লাব থেকে মোট ছয়জন ফুটবলার দলে জায়গা করে নিয়েছেন। তারা হলেন হুয়ান মুসো, নাহুয়েল মলিনা, হুলিয়ান আলভারেজ, নিকো গনসালেস, থিয়াগো আলমাদা এবং জুলিয়ানো সিমিওনে।

দ্বিতীয় সর্বোচ্চ তিনজন খেলোয়াড় এসেছেন ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই থেকে। এই ক্লাব থেকে ডাক পেয়েছেন গেরোনিমো রুলি, লেওনার্দো বালের্দি এবং ফাকুন্দো মেদিনা। আতলেতিকো মাদ্রিদ ও মার্সেই ছাড়া একাধিক খেলোয়াড় এসেছে কেবল ইন্টার মায়ামি থেকে। এই ক্লাবের প্রতিনিধিত্ব করছেন লিওনেল মেসি ও রদ্রিগো দি পল।

এছাড়াও, ইংল্যান্ডের লিভারপুল থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, চেলসি থেকে এনজো ফার্নান্দেজ, অ্যাস্টন ভিলা থেকে এমিলিয়ানো মার্তিনেজ, ইন্টার মিলান থেকে লাওতারো মার্তিনেজ এবং এএস রোমা থেকে লিয়ান্দ্রো পারেদেস দলে জায়গা পেয়েছেন।