বান্দরবান রিজিয়নের আওতাধীন দুর্গম রেতলাং এলাকায় গত ২৮ জুন নিরাপত্তা বাহিনীর একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর একটি যৌথ গোপন আস্তানাকে লক্ষ্যবস্তু করা হয়।
নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি বিবেচনায় আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান রয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অভিযানিক নিরাপত্তার স্বার্থে বর্তমানে অধিকতর তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অভিযান সমাপ্তি সাপেক্ষে যথাসময়ে বিস্তারিত জানানো হবে। পাশাপাশি, এ বিষয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য পরিহার করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

