জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসান ঢাকা থেকে প্রিমিয়ার লিগ খেলে চট্টগ্রামে ফেরার পর ডিবি (গোয়েন্দা শাখা) পরিচয়ে নির্মম মারধর ও চরম হেনস্তার শিকার হয়েছেন।
শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের প্রবেশমুখে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। নাঈম হাসান অভিযোগ করেছেন যে, নিজের পরিচয় দেওয়ার পরও তিনি হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি।
আহত এই ক্রিকেটারকে দ্রুত চট্টগ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে নাঈম হাসান তার নিজ বাসভবনে অবস্থান করছেন।
