হরমুজ প্রণালি খোলার আশায় সাত সপ্তাহে স্বর্ণের দাম সর্বোচ্চ

হরমুজ প্রণালি পুনরায় চালুর সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতির প্রভাবে মূল্যবান ধাতুটির দাম সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম এক শতাংশ বেড়ে ৪ হাজার ২৮৫ দশমিক ৬৯ মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা গত ১৮ জুনের পর সর্বোচ্চ। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচার ০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা চুক্তির প্রস্তাব আসায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা তৈরি হয়েছে। এই চুক্তির মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাঁচ মাসব্যাপী সংঘাত প্রশমিত হতে পারে এবং হরমুজ প্রণালি দিয়ে পুনরায় নৌপরিবহন ব্যবস্থা স্বাভাবিক হওয়ার আশা জেগেছে।

কন্টেন্ট: সংগৃহীত