ইবিতে জুনিয়রকে হল ছাড়ার হুমকি, বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে গঠিত আর্জেন্টিনা ফ্যানস ইউনিটির নবগঠিত কমিটির সভাপতি আসিফ হাসান লিখনকে হল ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই হুমকির অভিযোগ ইবির বৈষম্যবিরোধী সংগঠনের যুগ্ম সদস্য সচিব বাধন বিশ্বাস স্পর্শের বিরুদ্ধে।

জানা গেছে, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা ফ্যানস ইউনিটি নামে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ হাসান লিখন।

কমিটি ঘোষণার অল্প কিছু সময় পরেই ইবির বৈষম্যবিরোধী সংগঠনের যুগ্ম সদস্য সচিব বাধন বিশ্বাস স্পর্শ ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করেন। অভিযোগ উঠেছে, এই ফটোকার্ড শেয়ারের সূত্র ধরেই আসিফ হাসান লিখনকে হল ছাড়ার হুমকি দেওয়া হয়েছে।