জন্ম থেকেই দুই হাতের আঙুল নেই, এমনকি তার হাত দুটিও ছোট ও বাঁকা। তবে এই শারীরিক সীমাবদ্ধতা কাউনিয়া কলেজের শিক্ষার্থী কলি রানীর স্বপ্নের পথে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং দৃঢ় আত্মবিশ্বাসকে সঙ্গী করে কলি রানী এখন এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি তার ডান পা ব্যবহার করে লিখছেন এবং এভাবেই তিনি তার পরীক্ষার খাতায় উত্তর প্রদান করছেন।

