মিরপুরে শিশু রামিসা হত্যা: সোহেল ও স্বপ্নাকে মৃত্যুদণ্ড, রায়ের আগে কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল, কাঁদছিলেন স্বপ্না

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা এবং তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, রায় ঘোষণার আগে কাঠগড়ায় দাঁড়িয়ে দোয়া পড়ছিলেন আসামি সোহেল রানা, আর তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে তখন কাঁদতে দেখা যায়। এই রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত