পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহে পতাকা টাঙাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাহিম শেখ (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঘটেছে শুক্রবার পড়ন্ত বিকেলে।

উপজেলার পাগলা থানার অন্তর্ভুক্ত পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।