দীর্ঘদিনের চোট কাটিয়ে অবশেষে ব্রাজিল জাতীয় দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। তার এই প্রত্যাবর্তন সেলেসাও শিবিরে নতুন আশার সঞ্চার করেছে।
বুধবার (১৭ জুন) ২০২৬ বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন নেইমার। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিসটাউনের কলম্বিয়া পার্কে এই অনুশীলন অনুষ্ঠিত হয়।
