আগোরা লিমিটেডে আইটি ম্যানেজার পদে নিয়োগ, থাকছে সাপ্তাহিক দুই দিন ছুটি

দেশের অন্যতম শীর্ষ রিটেইল চেইন শপ আগোরা লিমিটেড তাদের আইটি বিভাগে ম্যানেজার পদে দক্ষ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ১২ আগস্ট থেকে অনলাইনে আবেদন করতে পারছেন। আবেদন করার শেষ সময়সীমা আগামী ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে সাইবার সিকিউরিটি বিষয়ক সার্টিফিকেশন বা বিশেষ প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক।

নিয়োগপ্রাপ্তরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় সব সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, বিমা সুবিধা এবং প্রতি বছর ইনক্রিমেন্ট। এছাড়া বছরে দুটি উৎসব বোনাস এবং সপ্তাহে দুই দিন ছুটির ব্যবস্থাও রয়েছে।

আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের বিস্তারিত নিয়মাবলি এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

মঙ্গলবার, ১২ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে।

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত