আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক পদে নিয়োগ

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক (হাসপাতাল) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

  • পদের নাম: পরিচালক (হাসপাতাল)
  • শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ও এমপিএইচ অথবা সমমানের ডিগ্রি। ক্যাডেট কলেজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • অভিজ্ঞতা: হাসপাতাল ব্যবস্থাপনা বা অন্য কোনো ব্যবস্থাপনা পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। ব্রিগেডিয়ার জেনারেল বা তদূর্ধ্ব পদমর্যাদার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা অগ্রাধিকার পাবেন।

চাকরির শর্তাবলি ও আবেদন প্রক্রিয়া

  • চাকরির ধরন: পূর্ণকালীন (সপ্তাহে ৬ দিন, সকাল ৮টা থেকে বিকেল ৫টা)।
  • বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
  • আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬।
  • আবেদন পদ্ধতি: জীবনবৃত্তান্ত ই-মেইলে (hr@ad-din.org) অথবা ডাকযোগে বা সরাসরি জমা দিতে হবে।
  • ঠিকানা: এইচআরডি, আদ্-দ্বীন ফাউন্ডেশন, করপোরেট অফিস (৫ম তলা), ২, বড় মগবাজার, ঢাকা-১২১৭।

অন্যান্য নিয়োগ ও তথ্য

  • বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় চাকরি, পদ ১৪২।
  • আকিজ সিমেন্টে ম্যানেজার পদে চাকরি, আবেদন ১৯ সেপ্টেম্বরের মধ্যে।
  • ফেল থেকে পাস ৪০৮৫, নতুন করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী।