ইউক্রেনকে আরও অস্ত্র ও কঠোর নিষেধাজ্ঞার অঙ্গীকার জি-৭ এর

ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে আরও অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের সাতটি শিল্পোন্নত দেশ। এই অস্ত্র সরবরাহের মধ্যে রয়েছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার সামরিক সক্ষমতা বৃদ্ধি।

একই সাথে, জি-৭ নেতারা ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়ার জ্বালানি খাতের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য এটিই উপযুক্ত সময়। বুধবার প্রকাশিত এক সংবাদে জি-৭ নেতাদের যৌথ বিবৃতির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।