ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) তাদের শাখা পরিচালনার জন্য অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির বিভিন্ন শাখায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে জ্যেষ্ঠতা অনুযায়ী ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ থেকে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদমর্যাদায় কর্মী নিয়োগ দেওয়া হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
নিয়োগের সংক্ষিপ্ত তথ্য
- প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)।
- পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার (এসইও থেকে ভিপি পদমর্যাদা)।
- চাকরির ধরন: ফুল টাইম (অফিস)।
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
- আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর।
শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা
- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম, স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে (ব্যবসায় শাখা থেকে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন)।
- শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
- ইসলামিক ব্যাংকিংয়ে পেশাগত সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- ব্যাংকিং খাতে সর্বনিম্ন ৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
- এর মধ্যে অন্তত ২ বছর শাখা ব্যবস্থাপক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক এবং প্রার্থীকে বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকতে হবে।
- বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এমটিও/পিও ব্যাকগ্রাউন্ড অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্ব ও কর্মপরিধি
- আমানত, ঋণ বা বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য ও ফি-ভিত্তিক আয় বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জন ও ক্লায়েন্ট বেস সম্প্রসারণ করা।
- করপোরেট, রিটেইল ও এসএমই গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সুসম্পর্ক বজায় রাখা এবং নতুন করপোরেট ক্লায়েন্ট যুক্ত করা।
- ব্যালেন্স শিট পরিচালনা, পোর্টফোলিও মান নিশ্চিতকরণ ও অ্যাসেট কোয়ালিটি বজায় রাখা।
- ক্রেডিট বিভাগ ও অভ্যন্তরীণ টিমের সঙ্গে কার্যকর সমন্বয় সাধন, ব্যাংকিং কমপ্লায়েন্স তদারকি এবং শাখার কর্মকর্তা-কর্মচারীদের কাজের বণ্টন ও নেতৃত্ব প্রদান।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
- নির্বাচিত যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ অফার করা হবে, যা আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এনসিসি ব্যাংকের আনুষ্ঠানিক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের নির্ধারিত অনলাইন পোর্টাল বা লিংক অনুসরণ করতে পারবেন। প্রার্থীদের ২৫ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক ও নির্ভুল তথ্যের মাধ্যমে আবেদন করলে প্রাথমিক বাছাইয়ে অগ্রাধিকার পাওয়ার সুযোগ থাকবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বেতন স্কেল: ৮২৫০ থেকে ৩০২৩০ টাকা।
- সর্বনিম্ন ৩০ বছর।
- আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, ২০২৭–এর সিলেবাস প্রকাশ।
- ৫ বছরে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য: কতটা প্রস্তুত আমাদের দক্ষতা প্রশিক্ষণ।

