বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে নিয়োগ

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৯টি শাখায় জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার পর সরাসরি নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আবেদনের শেষ সময়সীমা ১৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

শাখাভিত্তিক শিক্ষাগত যোগ্যতা

  • ডিই/ইউসি (সিম্যান এবং কমিউনিকেশন ও টেকনিক্যাল): ন্যূনতম এসএসসি (বিজ্ঞান) বা সমমান (মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ), জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।
  • রেগুলেটিং: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ) জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
  • রাইটার, স্টোর ও মিউজিশিয়ান: জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান) বা সমমান জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।
  • কুক ও স্টুয়ার্ড: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব।
  • টোপাস: ন্যূনতম ৮ম শ্রেণি পাস।
  • এমওডিসি (নৌ): ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

বয়সসীমা ও আর্থিক সুবিধাদি

  • বয়স: ১ জানুয়ারি ২০২৭ তারিখে (১) নাবিক: ১৭ থেকে ২০ বছর, (২) এমওডিসি (নৌ): ১৭ থেকে ২২ বছর।
  • বেতন ও ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রদান করা হবে।

আবেদনের অযোগ্যতা

  1. বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীন গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে।
  2. সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত হলে।
  3. দ্বৈত নাগরিকত্ব থাকলে।
  4. সশস্ত্র বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালে স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে।

আবেদন পদ্ধতি ও পরীক্ষা সংক্রান্ত তথ্য

নাবিক পদে আবেদনের জন্য ওয়েবসাইটের হোমপেজে Sailor Section/Apply Now–এ ক্লিক করতে হবে। প্রাক্-যোগ্যতা যাচাইয়ের পর শাখাভিত্তিক Job Description জেনে Apply Now বাটনে ক্লিক করতে হবে। পরবর্তীতে Sign Up বা Sign In করে ক্রেডিট/ডেবিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট) মাধ্যমে ৩০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে। নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: ২৪টি যোগ্যতা থাকলেই পাবেন পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা।

ফি প্রদানের পর অনলাইন ফরমটি সঠিকভাবে পূরণ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। সবশেষে ‘নাবিক-১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করে নির্দিষ্ট তারিখ ও সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ কেন্দ্রে উপস্থিত হতে হবে। মোট ৩টি কেন্দ্রে ১৮ অক্টোবর ২০২৬ থেকে ২৩ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ

  • বানৌজা ঢাকা, খিলক্ষেত, ঢাকা।
  • বানৌজা তিতুমীর, শহর খালিশপুর, খুলনা।
  • নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম।

শাখা অনুযায়ী সুনির্দিষ্ট পরীক্ষার সময়সূচি জানার জন্য অফিশিয়াল ওয়েবসাইট অনুসরণ করা আবশ্যক। প্রতিটি প্রার্থীকে পরীক্ষার নির্ধারিত তারিখে সকাল ৮টার মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।