কাস্টমার সার্ভিস অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে ইউসিবি ব্যাংক

বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) তাদের কার্ড বিজনেস ইউনিটে ‘কাস্টমার সার্ভিস অফিসার’ (জেও-ইও) পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তরা ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

নিয়োগ প্রক্রিয়ার আবেদন গত ১০ আগস্ট থেকে শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইট অনুসরণ করতে হবে।