কোস্ট ফাউন্ডেশনে নিয়োগ: ঋণ ও উন্নয়ন কর্মকর্তা পদে ৩৫০

বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনে ‘ঋণ ও উন্নয়ন কর্মকর্তা’ পদে ৩৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ অক্টোবর সকাল ১০টায় নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়।

শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলি

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস।
  • শর্ত: কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা জিপিএ ২.৫-এর নিচে থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

বেতন ও অন্যান্য সুবিধা

  • শিক্ষানবিশকাল: প্রথম তিন মাস মাসিক বেতন ২০ হাজার টাকা।
  • স্থায়ী বেতন: চতুর্থ মাস থেকে এইচএসসি পাস প্রার্থীরা ২৭ হাজার ৯৫০ টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা ২৯ হাজার ৩৪৭ টাকা বেতন পাবেন।
  • নিয়োগ প্রক্রিয়া: ছয় মাস পর কাজের মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণের সুযোগ রয়েছে।
  • যানবাহন সুবিধা: মাঠপর্যায়ে কাজের জন্য মোটরসাইকেল ব্যবহার বাধ্যতামূলক। নারী কর্মীদের যোগদানের তিন মাসের মধ্যে মোটরসাইকেল ক্রয় করতে হবে। মোটরসাইকেল ব্যবহারের জন্য জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক দুই হাজার টাকা ভাতা প্রদান করা হবে।

সাক্ষাৎকার ও কর্মস্থল

নিয়োগপ্রাপ্তদের ভোলা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দায়িত্ব পালন করতে হবে। নিয়োগপ্রাপ্তদের মোটরসাইকেল নিয়ে কাজে যোগ দিতে হবে।

সাক্ষাৎকার গ্রহণের জন্য ভোলা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে অবস্থিত কোস্ট ফাউন্ডেশনের সংশ্লিষ্ট অফিসগুলো নির্ধারিত রয়েছে।

প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • পদসংখ্যা: ৩৫০।