ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেপ্তার

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে শৈলকুপা থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা মডেল মসজিদের সামনে অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গভীর রাতে একদল পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, শৈলকুপায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিলকে কেন্দ্র করে দায়ের করা নাশকতার মামলায় নাম থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।