ঢাকায় কর অঞ্চল-১৪ তে ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু অনলাইনে

ঢাকা জেলার কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৪ জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন গ্রেডে মোট ৪৯টি অস্থায়ী শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অনলাইন প্ল্যাটফর্মের বাইরে অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না।

নিয়োগের জন্য নির্ধারিত পদগুলো ও গ্রেড অনুযায়ী বিন্যাস নিচে দেওয়া হলো পদভিত্তিক বিবরণ, গ্রেড ও পদসংখ্যা ১।

  1. কম্পিউটার অপারেটর: ১টি (গ্রেড-১৩)
  2. প্রধান সহকারী: ৮টি (গ্রেড-১৩)
  3. উচ্চমান সহকারী: ৫টি (গ্রেড-১৪)
  4. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ১৫টি (গ্রেড-১৪)
  5. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৯টি (গ্রেড-১৬)
  6. অফিস সহায়ক: ১১টি (গ্রেড-২০)

আগ্রহী প্রার্থীরা আগামী ২২ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০ টাকা, এইচএসসিতে আবেদন।

আবেদনপত্র জমাদানের শেষ সময় ১৩ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। আবেদনের বিস্তারিত নিয়মাবলি, পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার সময়সূচি সম্পর্কে জানতে কর অঞ্চল-১৪, ঢাকার অফিসিয়াল ওয়েবসাইট (https://taxeszone14.dhaka.gov.bd) ভিজিট করতে হবে। এছাড়া আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্ধারিত পোর্টাল (https://tax14.teletalk.com.bd) অথবা টেলিটকের জব পোর্টাল (https://alljobs.teletalk.com.bd) ব্যবহার করতে হবে। নিয়োগ পরীক্ষার যাবতীয় আপডেট পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে। পেট্রোবাংলায় ৭৫৩ পদে চাকরি: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন দেখুন। নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে।