প্রয়াত হয়েছেন চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান। গত ২৪শে অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে।
গতকাল সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) নিশান্তের জানাজার নামাজ সম্পন্ন হয়। এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
পরিচালনার পাশাপাশি মান্না অভিনীত জনপ্রিয় ‘লাল বাদশা’ সিনেমার কাহিনী ও সংলাপ রচনায়ও যুক্ত ছিলেন তিনি।

