সামাজিক ব্যবসার বিশ্বব্যাপী প্রচার ও প্রসারের ক্ষেত্রে প্যারিস একটি নতুন মাইলফলক অর্জন করেছে। সম্প্রতি প্যারিসের মেয়র এমানুয়েল গ্রিগোয়ারের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে প্যারিসকে সামাজিক ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করার লক্ষ্যে ‘সোশ্যাল বিজনেস ডে’ বা সামাজিক ব্যবসা দিবসকে বার্ষিক উৎসব হিসেবে উদযাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
