মঞ্চস্থ হতে যাচ্ছে নাট্যকেন্দ্রের ১৫তম প্রযোজনা ‘পুণ্যাহ’। বদরুজ্জামান আলমগীর রচিত এই নাটকটির নির্দেশনায় রয়েছেন ইউসুফ হাসান অর্ক। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, ইকবাল বাবু, সংগীতা চৌধুরী ও কনকসহ আরও অনেকে।
আগামী ১৮ই আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি প্রদর্শিত হবে।

