শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারিত নেই বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার (৩ অক্টোবর) ‘বে অব বেঙ্গল কনফারেন্স’-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করেন যে, বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এবং ভারত সেই নিয়ম মেনেই কাজ করছে।
শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী বা বিমানবাহিনী তাকে আনতে যায়নি। ভারত এমন পরিস্থিতির জন্য আগে থেকে প্রস্তুতও ছিল না। তবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া ভারতের দায়িত্ব ছিল বলে তিনি উল্লেখ করেন। এছাড়া, শরীফ ওসমান হাদীর হত্যাকারীকে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সেই বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

