সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্রথম সংগঠন ‘প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার (২০ মে) দুবাইয়ে আয়োজিত এক বিশেষ সভায় ১৭ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
নতুন এই কমিটিতে ডিবিসি নিউজ ও আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার পুনরায় সভাপতি এবং বাংলা টিভি ও সিপ্লাস টিভি প্রতিনিধি এম আব্দুল মান্নান পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ (দৈনিক সূর্যোদয়) ও মোহাম্মদ ছালাহউদ্দিন (দৈনিক ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন সিকদার (বিবিসি একাত্তর), সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনির উদ্দিন মান্না (প্রবাসের প্রহর), দপ্তর সম্পাদক মইনুল ইসলাম তালুকদার (ডিবিসি নিউজ, আবুধাবি), প্রচার সম্পাদক ওবায়দুল হক মানিক (৫২ টিভি), সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ সেলিম (বঙ্গ টিভি), অর্থ সম্পাদক ওবায়দুল হক (দৈনিক দেশকাল), সহ-অর্থ সম্পাদক নুরুল্লাহ শাহাজাহান খান (কে টিভি), সাংস্কৃতিক সম্পাদক মাহবুব সরকার (বিশ্ব বাংলা টিভি) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাহেদ ছরোয়ার (কলম টিভি, কলম বিডি নিউজ)।
কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী রেজা (ঢাকা গেজেট), আব্দুল মান্নান (চট্টগ্রাম মঞ্চ), আলী রশিদ (নিউজ ২৪ চট্টগ্রাম), মো. আরমান চৌধুরী (দৈনিক আমার সময়) ও আরশাদুল হক (দৈনিক সূর্যোদয় দুবাই)।
সভায় সংগঠনের নেতৃবৃন্দ জানান, ২০০১ সালে প্রতিষ্ঠিত এই সমিতি আরব আমিরাতে বাংলাদেশি সাংবাদিকদের প্রথম সংগঠন হিসেবে দীর্ঘ সময় ধরে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশেষ করে অসহায় ও সংকটাপন্ন প্রবাসীদের পাশে দাঁড়াতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও প্রবাসীদের কল্যাণে এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

