পরপর দুটি স্ট্যাটাস ও কয়েকটি ছবি প্রকাশ করে নতুন আলোচনায় অভিনেত্রী পূজা চেরী। কমলা রঙের পোশাকে তোলা ছবিগুলোতে তাকে নতুন সাজে দেখা গেছে। প্রথম স্ট্যাটাসে পূজা নিজের কোমলতা ও শক্তি নিয়ে কথা বলেছেন। পরের স্ট্যাটাসে তিনি লিখেছেন, সব পরিবর্তন প্রকাশ্যে আসে না, কিছু পরিবর্তন হাসির আড়ালেও নীরবে ঘটে।
গুঞ্জন নিয়ে নীরবতা
তবে রহস্যময় এসব বক্তব্যের সুনির্দিষ্ট কারণ স্পষ্ট করেননি পূজা। সম্প্রতি তার বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে অভিনেত্রী সাফ জানিয়েছেন, বিয়ের বিষয়ে কোনো সত্যতা থাকলে তিনি নিজেই তা সবাইকে জানাবেন।

