সৌদি আরবে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসী শ্রমিক মারা গেছেন। রবিবার সংঘটিত এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুইজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তারা ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, নিহতের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের ৪ জন, বিষা গ্রামের ২ জন এবং পারকাসুন্দা গ্রামের ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় বিস্তারিত জানা সম্ভব হয়নি।

