ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ঘোষণা করেছে যে, আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে কোনো ফি আদায় করা হবে না। ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। দেশটির আধা-সরকারি সংবাদসংস্থা মেহেরের প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালি ব্যবহারের জন্য আবেদনকারী সকল জাহাজ আগামী ৬০ দিনের জন্য এই টোলমুক্ত সুবিধা ভোগ করবে।
