সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, নজরুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার সূত্র ধরেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, বর্তমানে এই রাজনৈতিক দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

