ঢাকার মার্কিন দূতাবাসে জেনারেটর মেকানিক পদে নিয়োগ

ঢাকার মার্কিন দূতাবাস তাদের ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগে ‘মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

চাকরির মূল তথ্য

  • প্রতিষ্ঠান: মার্কিন দূতাবাস, ঢাকা
  • পদসংখ্যা: ২টি
  • চাকরির ধরন: ফুলটাইম স্থায়ী (সপ্তাহে ৪০ ঘণ্টা)
  • কর্মস্থল: ঢাকা
  • বেতন: মাসে ৭২,২০০ টাকা

শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা

আবেদনকারীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। পাশাপাশি অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার বা অটোমোবাইল ট্রেডে অন্তত দুই মাসের ভোকেশনাল কোর্স সম্পন্ন করতে হবে।

বড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস বা জেনারেটর প্রস্তুতকারক প্রতিষ্ঠানে প্রাইম বা স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর পরিচালন ও মেরামতে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ১০০০ কেভিএ বা তার চেয়ে বড় জেনারেটরে কাজ করার অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। প্রার্থীর ইংরেজিতে সীমিত জ্ঞান এবং বাংলায় সাবলীলভাবে কাজ করার দক্ষতা থাকতে হবে।

নিয়োগের শর্তাবলি ও দায়িত্ব

নির্বাচিত প্রার্থীকে সিকিউরিটি সার্টিফিকেট ও ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশনে উত্তীর্ণ হতে হবে এবং ছাড়পত্র পাওয়ার ৪ সপ্তাহের মধ্যে চাকরিতে যোগদানে সক্ষম হতে হবে। মেইনটেন্যান্স ফোরম্যান ও সুপারভাইজারের অধীনে দায়িত্ব পালনকালে মার্কিন দূতাবাসের চ্যান্সারি, এম্বাসি অ্যানেক্স, আমেরিকান সেন্টার এবং সরকারের মালিকানাধীন বা ভাড়া নেওয়া আবাসিক ভবনগুলোতে জেনারেটর সিস্টেম স্থাপন, রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ করতে হবে। এছাড়া গ্লোবাল মেইনটেন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম (জিএমএমএস) অনুযায়ী প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও মূল দায়িত্বের অংশ।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

ইচ্ছুক প্রার্থীরা ইলেকট্রনিক রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশনের (ERA) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের নির্দেশনাবলি এবং বিস্তারিত তথ্য মার্কিন দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইট (https://bd.usembassy.gov/jobs/) থেকে সংগ্রহ করা যাবে। আবেদনের সময় এসএসসি সনদ, ট্রেড কোর্স সনদ এবং জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬। চাকরির আরও তথ্য: সিনিয়র অফিসারের ৯০৩ পদ, এমসিকিউর প্রস্তুতিতে যে যে কৌশল অবলম্বন করা যেতে পারে। চাকরির আরও তথ্য: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে অ্যাকাউন্টিংয়ে বিশেষ কোর্স, যাঁরা অ্যাকাউন্টিংয়ের পেশাজীবী নন তাঁদের জন্য। চাকরির আরও তথ্য: সিভিতে যেসব দক্ষতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা ৪২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরির আরও তথ্য: অন্যান্য যোগ্যতার শর্ত।
  • চাকরির আরও তথ্য: প্রধান দায়িত্বগুলো।